স্থানীয় সংবাদ
আজ খালিশপুর হাজী মুহাম্মদ মুহসিন কলেজের ক্রীড়া প্রতিযোগিতা

খবর বিজ্ঞপ্তিঃ আজ মঙ্গলবার খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৯টায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। বিকেল ৪টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চল খুলনার পরিচালক ড. মোঃ আনিস আর রেজা। সভাপতিত্ব করবেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালাম। সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেছেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক বায়েজিদ হোসাইন।



