স্থানীয় সংবাদ
বেনাপোল পৃথক পৃথক অভিযানে ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার আটক ১

বেনাপোল প্রতিনিধি ঃ বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ২৬ ও ২৭ জানুয়ারী বেনাপোলের ভবারবেড় গ্রাম থেকে ৫৫ বোতল ফেন্সিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করেছে। পোর্ট থানার এস আই আমির হোসেন জানান, ভবারবেড় গ্রামের হালিম শেখের মেয়ের ঘর তল্লাশি করে চালের ড্রামের ভিতর থেকে উক্ত ফেন্সিডিল উদ্ধার করে ও একই গ্রামের আকমান হোসেনের ছেলে ইয়াসিন হোসেনের শয়ন কক্ষ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এদিকে বেনাপোল পোর্ট থানার পাশে ছোট আঁচড়া গ্রামের মতিউর ড্রাইভারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে শেখ নেওয়াজ শরীফ (১৯) নামে এক যুবকের হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। সে বড় আঁচড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় পৃথক ৩ টি মাদক মামলা হয়েছে ও আসামি কে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।



