কয়রায় ইসলামী আন্দোলনের কমিটি গঠন সভাপতি আশরাফ, সেক্রেটারি শাহিনুর

খবর বিজ্ঞপ্তি ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার আওতাধীন কয়রা উপজেলা শাখার নুতন কমিটি গঠন করা হয়েছে। ২৭ জানুয়ারী, সোমবার সকাল ১০টায় উপজেলার বাগালী বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ কয়রা উপজেলার উদ্যোগে উপজেলা অস্থায়ী কার্যালায়ে উপজেলা শাখার সভাপতি মোঃ আশরাফ আলীর সভাপতিতে ও সেক্রেটারী মোঃ আহসানুল্লাহ এর পরিচালনায় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। দ্বি-বার্ষিক সম্মেলনেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মোঃ আসাদুল্লাহ আল গালীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার শুরার সদস্য জনাব মুফতী আহমদ আলী এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার সহ সভাপতি মোঃ শফিকুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী মুফতী মোঃ শাহীনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক শিকারী, যুবনেতা মোঃ নুর ইসলাম প্রমূখ নেতৃবৃন্দ। সম্মেলনে কয়রা উপজেলা শাখার জন্য আগামী ২০২৫, ২০২৬ সেশনে মোহাম্মদ আশরাফ আলীকে সভাপতি এবং মাওলানা আব্দুর রব এবং মোঃ ফারুক শিকারীকে সহঃ সভাপতি ও মুফতী শাহিনুর রহমানকে সেক্রেটারী, এবং মোহাম্মাদ আহসানুল্লাহকে জয়েন্ট সেক্রেটারী ও মোহাম্মাদ নুর ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে কয়রা উপজেলা ইসলামী আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়।



