মোংলা বন্দরের জেটিতে একসঙ্গে ভিড়েছে বিদেশি ৩টি জাহাজ

মোংলা প্রতিনিধি মোঃ ফয়সাল হোসেনঃ মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে একদিনে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে একদিনে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে একদিনে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ। সোমবার (২৭জানুয়ারি) বিকালে এসব জাহাজ নোঙর করে। এ ছাড়া এদিন বন্দর চ্যানেলের বিভিন্ন পয়েন্টে ১৭টি বিদেশি জাহাজের অবস্থান করছে। বন্দর সূত্রে জানা গেছে এ বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত এ বন্দরে মোট ৭৪টি বাণিজ্যিক জাহাজ এসেছে। এসব জাহাজে এলপিজি, কয়লা, বিভিন্ন ধরনের সার, মেশিনারিজ, কন্টেইনারজাত মালামাল, খাদ্যসামগ্রী ও রিকন্ডিশন গাড়ি খালাস-বোঝাই হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মোঃ মাকরুজ্জামান জানান, সোমবার বন্দর জেটিতে আসা তিনটি জাহাজের মধ্যে পানামার পতাকাবাহী জাহাজ এমভি কেএস রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়েছে। আর মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি মারসক নামে জাহাজ বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে। এ ছাড়া ভারতের পতাকাবাহী এমভি জাইরা নামে আরেকটি জাহাজ বন্দরের ৬ নম্বর জেটিতে ভিড়েছে।



