স্থানীয় সংবাদ
খালিশপুর হাজী মুহাম্মদ মুহসিন কলেজের ক্রীড়া প্রতিযোগিতা

খবর বিজ্ঞপ্তি ঃ মঙ্গলবার খালিশপুর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। বিকেল ৪টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, খুলনা অঞ্চল খুলনার পরিচালক ড. মোঃ আনিস আর রেজা। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি এড, জাহাঙ্গীর হোসেন হেলাল, মহানগর বিএনপি নেতা ফারুখ হিল্টন, সাবেক ভিপি আরিফুর রহমান শিমুল। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



