স্থানীয় সংবাদ

ডুমুরিয়ায় ইসলামী আন্দেলনের কমিটি গঠন

# সভাপতি মাওঃ উমার : সেক্রেটারী ওলিয়ার #

খবর বিজ্ঞপ্তি ঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরা উপজেলা শাখার দায়িত্বশীল মূল্যায়ন ও শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ২৯শে জানুয়ারি বুধবার বিকাল তিনটায় ডুমুরিয়া উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে মাওঃ উমার আলীর সভাপতিত্বে উপজেলা শাখা দায়িত্বশীল মূল্যায়ন ও শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়। শুরা অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জয়েন্ট সেক্রেটারী মোঃ রেজাউল করিম সরদার, জাতীয় শিক্ষক ফোরাম খুলনা জেলা শাখা সেক্রেটারী মাওঃ মাহবুবুল আলম, জাতীয় উলামা মশায়েখ আইমমা পরিষদ ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি মাওঃ মুজিবুর রহমান, জাতীয় শিক্ষক ফোরাম ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক মাওঃ মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলন ডুমুরিয়া উপজেলার সাধারণ সম্পাদক মুফতী মোঃ ফারুক হুসাইন, বাংলাদেশ মুজাহিদ কমিটি ডুমুরিয়া থানার ছদর মাওলানা বেলাল হুসাইন, শ্রমিক আন্দোলন ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান গোলদার, ইসলামী ছাত্র আন্দোলন থানা সভাপতি মোঃ আবু নাঈম গোলদার, সাধারণ সম্পাদক মোঃ মুতাসিম বিল্লাহ, মাওলানা মোস্তফা কামাল, ডাঃ মুফতী ওমর ফারুক, কারী আঃ সামাদ, মাওঃ বায়েজিদ হুসাইন, মোঃ শফিকুল ইসলাম, মাওঃ আবদুল্লাহ,মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী জর্দার, শামিম হোসেন, আলমগীর হোসেন শিমুল, জামির হোসেন জর্দার, মোহাঃ আঃ হালিম, আমিরুল ইসলাম, সহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ। অধিবেশন শেষে সকল দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে আগামী ২০২৫-২০২৬ ইং সেশনে মাওলানা উমার আলীকে সভাপতি শেখ ওলিয়ার রহমানকে সেক্রেটারী, এবং জামির হোসেন জর্দার সাংগঠনিক সম্পাদক ও কারী আব্দুস সামাদকে অর্থ সম্পাদক করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button