স্থানীয় সংবাদ

নাহিয়ান যুব ও মহিলা কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

খবর বিজ্ঞপ্তি ঃ নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ইউএসএ) এর অঙ্গসংগঠন নাহিয়ান যুব ও মহিলা কল্যান ফাউন্ডেশন খুলনার উদ্যোগে গতকাল (বুধবার) বিকেলে শিল্পকলা একাডেমিতে বিশিষ্ট নারী উদ্যোক্তা সেলিনা শারমিন (সিইও, নোনক ফাউন্ডেশন ইউএসএ) কে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শতাধিক নারী উদ্যোক্তা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একেএম সিরাজুল ইসলাম (এক্সিকিউটিভ ডিরেক্টর বাসা ফাউন্ডেশন) বিশেষ অতিথি ছিলেন, রাকিব হোসেন (ব্যবস্থাপনা পরিচালক লুমিনাস গ্রুপ), এড. শরমিন ইসলাম (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর) লুমিনাস গ্রুপ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন (ইউএসএ) শায়লা আজীম। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button