স্থানীয় সংবাদ

খানজাহান আলী থানা ছাত্রদলের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ খানজাহান আলী থানা বিএনপির সভাপতি সাবেক ছাত্রনেতা কাজী মিজানুর রহমানকে নিয়ে মিথ্যাচার ও মনগড়া সংবাদ প্রচার এবং এ সকল কর্মকান্ড করে ফ্যাসিষ্ট ও তার দোসরদের নীলনকশা বাস্তবায়ন এর চেষ্টার প্রতিবাদে গতকাল সন্ধায় শিরোমনিতে খানজাহান আলী থানা ছাত্রদলের এক প্রতিবাদ সভা থানা ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বক্তৃতা করেন ছাত্রদল নেতা ফয়সাল হোসেন,সিয়াম হোসেন,মেহেদী হাসান,সাইফুল্লাহ তাজীম,স্বাধীন মির্জা, আলী হোসাইন,আলমগীর হোসেন ইমন, মনজুরুল ইমাম, রাকিবুল ইসলাম, ইসমাইল হোসেন, রাব্বি, মোঃ সিফাত, ফারহান সাব্বির, আখীরুজ্জামান, মানিক বিশ্বাস, শামীম হোসেন অমিত, মাহাবুব হোসেন বাবু, মিরাজুল ইসলাম, রাকিবুল, রবিউল ইসলাম, ইমরান, সাদ্দাম হোসেন আবু, আরিফ প্রমুখ। সভায় বক্তারা বলেন প্রশিকার সম্পত্তি প্রশিকাই দখলে আছে এখানে দির্ঘদিন ফ্যাসিষ্ট হাসিনার দোসর খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসেন ও তার ভাই কামাল হোসেন এবং তার ভাই প্রশিকার সাবেক চেয়ারম্যান কাজী ফারুকের পক্ষে দখলে রাখে যা বর্তমান প্রশিকার চেয়ারম্যানের পক্ষের গ্রুপের লোকেরা দখলে নিয়ে কার্যক্রম পরিচালনা করিতেছে। আমাদের বোধগম্য হয়না যে এখানে কি করে বিএনপি ও ছাত্রদল নেতারা উক্ত প্রশিকা দখল করেছে । যা ইতিপুর্বে প্রশিকার পক্ষ থেকে গত বছরের ১৬ই নভেম্বর সংবাদ সম্মেলন করে জানিয়েছে । যা গত বছরের ১৭ নভেম্বর স্থানিয় সহ বিভিন্ন জাতীয় পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রচারিত হয়েছে । বক্তারা আরো বলেন আমরা গভীর উদ্বেগ এর সাথে লক্ষ করছি যে একটি কুচক্রী মহল বিএনপিকে তার গৌরবময় অতীতকে কলংকিত করতে ও ক্লিন ইমেজের নেতা কাজী মিজানুর রহমানকে হেয়প্রতিপন্ন করতে তৎপর এ বিষয়ে সংশ্লিষ্ট সকল মহলকে বিরত থাকারও আহবান জানান ছাত্রদল নেতারা। বক্তার বলেন আমরা নিজেরাই জানিনা খুলনা ডিসি অফিসে কি হয়েছে অথচ বিএনপি নেতা কাজী মিজানুর রহমানকে নিয়ে বিভিন্নভাবে মিথ্যাচার করা হচ্ছে যেটা আদৌ সত্য নয়। আমরা সকল গনমাধ্যম কর্মিদের উক্ত প্রশিকা কার্যালয় সরেজমিনে এসে দেখার আহবান জানাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button