স্থানীয় সংবাদ

নগরীর ১৮, ২৫ ও ২৭ নং ওয়ার্ডে শীতের কম্বল বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ মহানগরীর সোনাডাঙ্গা থানার ১৮ ও ২৫ এবং সদর থানার অর্ন্তগত ২৭নং ওয়ার্ডে দুস্থদের মাঝে শীতের কম্বল বিতরণ করেছে বিএনপি।
বুধবার (২৯জানুয়ারি) সোনাডাঙ্গা থানার অর্ন্তগত ১৮নং ওয়ার্ডে কম্বল বিতরণ করা হয় সকাল ১১টায় আব্দুল কাদের নুরানীয়া জামে মসজিদ এলাকায়, দুপুর ১২টায় ২৫নং ওয়ার্ডের সিদ্দিকীয় মহল্লায় কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, হাফিজুর রহমান রহমান মনি, শেখ ফারুক হোসেন, জাকির ইকবাল বাপ্পি, আব্দুল আলিম, নজরুল ইসলাম, ওহিদুর রহমান হাওলাদার, কামরুজ্জামান রনু, আফজাল হোসেন, কাদের মল্লিক প্রমূখ।
এদিকে আসরবাদ নগরীর ২৭নং ওয়ার্ডে শীতের কম্বল বিতরণ করেন স্থানীয় বিএনপি। স্থানীয় বায়তুন নাজাত মাদ্রাসা ও এতিম খানায় কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সদর থানা বিএনপির সভাপতি কে এম হুমায়ূন কবীর, ওয়ার্ড বিএনপির মাসুদুল হক হারুন, মেশকাত আলী, লাবু ফারাজি, মাসুদ খান, মনিরুজ্জামান মিনু, সালেহীন সৈকত, আসাদুজ্জামান লিটন, আকিব আহসান, আশরাফুল হক পাপ্পা, হাসান হাওলাদার, বেল্লাল হোসেন, মো: আজমল হোসেন শাহিন, লাভলু, আরিফুল ইসলাম আরিফ, ফয়েজ, ওলিয়ার রহমান, হাসিব প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button