োআহম্মাদিয়া এতিমখানার প্রতিষ্ঠাতার বড় ছেলেকে হুমকীর অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ আহম্মাদিয়া এতিমখানার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আবু ছালেহ’র বড় ছেলে মোঃ রুহুল আমিনকে জীবন নাশের হুমকীর অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী রুহুল আমিন গত ২৮ ডিসেম্বর খুলনা সদর থানায় এবং পরে গত ২১ জানুয়ারী সমাজ সেবার বিভাগীয় পরিচালকের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, রুহুল আমীন দীর্ঘদিন ধরে মাদ্রাসার অনিয়ম ও দুর্নিতির বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। কিন্তু আওয়ামী সরকারের আমলে কোন বিচার পাইনি। প্রতিবাদ করায় এখনও তাকে প্রতিনিয়ত হুমকী ধামকি দেওয়া হচ্ছে। অভিযোগ সূত্রে আরও জানা গেছে, গত ২৭ ডিসেম্বর আহম্মাদিয়া এতিমখানার আল-আমিন জামে মসজিদের নতুন কমিটি ঘোষনা করা হয়। এরপর আহম্মাদিয়া এতিমখানার পলাতক সাঃ সম্পাদক সেলিমের ভাই সওকত উল আলম ছগির মাদরাসা-মসজিদের কমিটির পদ নেওয়ার জন্য চেষ্টা করে। এতে রুহুল আমিন বাঁধা দিলে তাকে প্রাণনাশের হুমকী দেন। এরপর ছগিরের ছেলে সাইলসহ সন্ত্রাসীরা রুহুলের বাড়ীতে যেয়ে তাকে গালিগালাজ করে এবং গুলি করার হুমকী প্রদান করে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সাঃ সম্পাদক সেলিম হাওলাদারও পলাতক থাকায় বর্তমানে সব দায়িত্ব দুর্নীতিবাজ মাদ্রাসা সুপার খলিলুর রহমান কাধে নিয়ে এতিমখানার জায়গায় একটি কিন্ডারগার্ডেন বানিয়ে নিজ দায়িত্বে পরিচালনা করছে। বিগত দিনে স্থানীয় আওয়ামীলীগের ছত্রছায়ায় দুর্নিতী করেছে।



