স্থানীয় সংবাদ

নৈমিত্তিক ছুটি না নিয়ে তেলিগাতী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সোহেলির অনন্য দৃষ্টান্ত

স্টাফ রিপোর্টারঃ তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সোহেলি একদিনও নৈমিত্তিক ছুটি না নিয়ে কর্মময় জীবনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। খুলনা জেলার দিঘলিয়া উপজেলার আড়ংঘাটা থানার ৬নং যোগীপোল ইউনিয়নের তেলিগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সোহেলি পারভীন ২০২৪ সালে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। পুরো বছর তিনি একদিনের জন্যও নৈমিত্তিক ছুটি নেননি, যা তার পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও শিক্ষার প্রতি অঙ্গীকারের উজ্জ্বল উদাহরণ। তার এই বিরল কর্মনিষ্ঠার স্বীকৃতি স্বরূপ বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে বিশেষ উপহার প্রদান করা হয়েছে। “সোহেলি পারভীন যে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। শিক্ষার্থীদের প্রতি তার ভালোবাসা ও দায়বদ্ধতার ফলেই তিনি কোনো ছুটি না নিয়ে একটানা শিক্ষা কার্যক্রম চালিয়ে গেছেন। তার এই প্রচেষ্টা অন্য শিক্ষকদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।” শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোহেলি পারভীন তার নিরবিচ্ছিন্ন উপস্থিতির মাধ্যমে শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সহকর্মীরাও তার এই সাফল্যে গর্বিত এবং তার মতো দায়িত্বশীল হওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন। সোহেলি পারভীন তার প্রতিক্রিয়ায় বলেন, “শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি ব্রত। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি, এটাই আমার সবচেয়ে বড় অর্জন। বিদ্যালয়ের পক্ষ থেকে এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে।” তার এই একনিষ্ঠতা শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনবে এবং অন্যান্য শিক্ষকদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। শিক্ষকতা পেশায় এমন উদাহরণ নতুন প্রজন্মের শিক্ষকদের অনুপ্রাণিত করবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্কুলের প্রধান শিক্ষক শিরিন আক্তার বলেন, ওই শিক্ষক তেলিগাতী বুচিতলায় বাবা বাড়ি থেকে ক্লাস করেন। তাঁর স্বামী বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং রয়েছে দু’ মেয়ে। ২০১০ সাল থেকে তিনি শিক্ষকতা শুরু করেন। অনেক দায়িত্বশীল তিনি। তাঁর আচর আচরণে স্কুলের অন্যরা খুশি বলে তিনি জানান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button