স্থানীয় সংবাদ

খুলনায় ‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড’ আজ শুক্রবার

স্টাফ রিপোর্টার ঃ মাতৃভাষা চর্চা ও প্রসারের লক্ষ্য দেশে দ্বিতীয়বারের শুরু হয়েছে ‘লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড’। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ( ৩১ জানুয়ারি) খুলনায় এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আমাই) পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, খুলনার সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ে সকাল ৯ টায় এই প্রতিযোগীতা শুরু হবে। ইতোমধ্যে এতে অংশ গ্রহনের জন্য ৫০০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। তিনি জানান, দুটি ক্যাটাগরিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ক’ ক্যাটাগরিতে ষষ্ঠ থেকে নবম এবং ‘খ’ ক্যাটাগরিতে দশম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিবেন। পরীক্ষা চলবে এক ঘণ্টা। পরীক্ষা শেষে প্রত্যেক ক্যাটাগরি থেকে ১০ জন করে মোট ২০ জন নির্বাচিত করা হবে যারা ১২ ফেব্রুয়ারি জাতীয় লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে অংশ নিবেন।
মাতৃভাষাসহ প্রত্যেকটি ভাষার চর্চা ও অনুশীলন বাড়াতে এ আয়োজন হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, এ বছর লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকা অঞ্চল থেকে ক-ক্যাটেগরিতে ১০ জন করে মোট ৮০ জন এবং খ- ক্যাটেগরিতে ১০ জন করে মোট ৮০ জন ফাইনাল রাউন্ডে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রতিযোগিতায় অংশ নিবে। ফাইনাল রাউন্ডে ২ ক্যাটেগরিতে ৩ জন করে মোট ৬ জন মাননীয় প্রধান উপদেষ্টার নিকট থেকে একুশের অনুষ্ঠানমালায় পুরস্কার গ্রহণ করবেন এবং ক ও খ ক্যাটেগরি থেকে প্রথম ২ জন এ বছর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবেন।
তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড ২০২৪ সালে প্রথম আয়োজন করে। ২০২৪ সালে প্রথমবারের আয়োজনে শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনার কারণে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ আয়োজন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিশ্বের সকল মাতৃভাষার সংরক্ষণ, পরিবর্ধন, পরিমার্জনের কাজ করে থাকে। এই ইনস্টিটিউট বিশ্বের সকল মাতৃভাষার বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসার ঘটানো ইনস্টিটিউটের মূল লক্ষ্য।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button