স্থানীয় সংবাদ

যশোরে গুলিবিদ্ধ হানিফ ঢাকায় মারা গেছে

যশোর ব্যুরো ঃ যশোরে গুলিবিদ্ধ মোহাম্মদ হানিফ মারা গেছেন। গুলিবিদ্ধ গুরুতর আহত মোহাম্মদ হানিফ বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৩১ জানুয়ারী শুক্রবার সকালে তার লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হানিফের স্ত্রী শিরিন সাংবাদিকদের জানান,ঢাকাতে নিয়ে যাওয়ায় ঢাকা মেডিকেলে তার বড় একটি অপারেশন করা হয়। বৃহস্পতিবার ৩০ জানুয়ারী রাত ২টার দিকে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। পরে আইসিইউতে নেয়ার প্রস্তুতি চলছিলো। এমন সময় হানিফ মারা যান। তিনি জানান, ঐদিন সকালে বার বার হানিফকে কল করেছিলো চেয়ারম্যান টুটুল। এক পর্যায় টুটুল বাড়ি থেকে বের হন। রাতে জানতে পারেন গুলিবিদ্ধ হয়েছেন হানিফ।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল সাংবাদিকদের বলেন, এ ঘটনার সাথে জড়িতদের আটকের বিয়য় পুলিশ খতিয়ে দেখছে। তিনি আরো বলেন, পুলিশ বলেছে চেয়ারম্যান টুটুলকে আটক করলেই বিস্তারিত জানা যাবে।
গত বুধবার ২৯ জানুয়ারী গভীর রাতে হানিফকে গুলিবিদ্ধ অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম টুটুল। এরপরই তিনি পালিয়ে যান। এসময় মদ্যপ অবস্থায় ছিলেন গুলিবিদ্ধ হানিফ। যশোর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button