স্থানীয় সংবাদ

খুবি ছাত্র অর্নব হত্যাসহ খুলনার আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ঃ খুবি ছাত্র অর্নব হত্যাসহ খুলনার আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, খুলনার পক্ষ থেকে গতকাল শুক্রবার(৩১ জানুয়ারি) বিকেলে মহানগরীতে বিক্ষোভ মিছিল ও কেএমপি ঘেরাও কর্মসূচি পালিত হয়।
এ সময় ছাত্র নেতারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, খুলনায় একের পর এক খুন হলেও পুলিশের কার্যত কোন তৎপরতা নেই। এখনওপুলিশ ফ্যাসিবাদের দোসরদের কথায় চলে। এ অবস্থা চলমান থাকলে কেএমপি কমিশনারের কার্যালয় নয় প্রয়োজনে তার কক্ষে প্রবেশ করা হবে। বিকেলে নগরীর ময়লাপোতা মোড় থেকে মিছিলটি শুরু হয়ে গ্লাক্সোর মোড়ের কেএমপি কমিশনারের কার্যালয় ঘেরাওকালে আজিমুল ইসলাম জিম, সাজ্জাদুল ইসলাম আজাদ, জহিরুল ইসলাম তানভীর, মোঃ আরিফুল ইসলাম প্রমুখ ছাত্র নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বক্তারা আরও বলেন, স্বৈরাচারের দালালদের আর কোন গুরুত্বপূর্ণ পদে রাখা হবে না।
উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়ে অস্ত্রধারীরা গুলি ও কুপিয়ে হত্যা করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসনের ছাত্র অর্ণবকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button