বেতারের দুই সংবাদদাতাকে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের খুলনা জেলা সংবাদদাতা হিসেবে দৈনিক প্রবাহে’র স্টাফ রিপোর্টার মোঃ কামাল হোসেন ও ক্রীড়া সংবাদদাতা হিসেবে ঢাকা পোস্টের স্টাফ রিপোর্টার মোহাম্মদ মিলন নিয়োগ পাওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা প্রেসক্লাবে তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় নেতৃবৃন্দ তাদের অভিনন্দন জানান। খুলনা প্রেসক্লাবের সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল বলেন, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করবেন, আপনাদের রিপোর্ট সমাজ ও রাষ্ট্রে প্রভাব ফেলবে। এ জন্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক বলেন, সাংবাদিকদের সৎপথে থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের কাজ। ভয়ভীতি উপেক্ষা করে সাংবাদিকদের অবিচল থাকতে হবে।



