খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

খবর বিজ্ঞপ্তি ঃ নগরীর শান্তিধাম মোড়ে গনহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, খুলনা মহানগর শাখার বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিছিলটি খুলনা মহানগর গণ অধিকার পরিষদ এর কার্যালয় শান্তিধাম মোড় থেকে শুরু হয়ে নগরীর রয়েল ও সাত রাস্তায় মোড় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক হয়ে পূণরায় কার্যালয় এর সামনে এসে শেষ হয়।এই সময় উপস্থিত দের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য মোঃ মেহেদী হাসান, খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদ এর সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক জুবায়েত শেখ সম্রাট, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রেজোয়ানুল হক রাদ।বক্তৃতায় ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগর শাখারর সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন বাংলাদেশের সাধারণ জনগণকে সাথে নিয়ে ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে বিচারের আওতায় দ্রুত নিয়ে আসতে হবে সাথে যে যে স্থানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল মিটিং করতে বাহির হবে সবকিছু সাধারণ জনগণকে সাথে নিয়ে প্রতিহত করতে প্রস্তুত বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ খুলনা মহানগর। এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদ যুগ্ন সাধারণ সম্পাদক রবি, দৌলতপুর থানা ছাত্র অধিকার পরিষদ এর আহবায়ক ফারদিন, সরকারী সুন্দরবন কলেজ শাখার সদস্য সচিব মেহেদী হাসান। আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদ এর সদস্য রাকিব, অভি, তামিম, শ্যামল সহ আরো অনেক নেতৃত্ববৃন্দ।



