যশোরে শিক্ষার্থী অপহরণ একদিন পর খুলনা থেকে উদ্ধার : যুবক গ্রেফতার

যশোর ব্যুরো ঃ প্রকাশ্যে যশোর এমএম কলেজের সামনে থেকে ওই কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। অপহরণের একদিন পর পুলিশ অপহরণকারী যুবককে গ্রেফতার ও অপহৃতা কিশোরীকে উদ্ধার করেছে। শুক্রবার সকালে মামলাটি করেন, কলেজ পড়ুয়া শিক্ষার্থী যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত জামাত আলী বিশ^াসের ছেলে আব্দুর রহমান। মামলায় আসামী করেন, একই ইউনিয়নের হাহিশমপুর জোলাপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে হাসিন মাহাতাব রিফাত। মামলায় বাদি উল্লেখ করেন, তার মেয়ে তানিশা খাতুন (১৭) যশোর এম এম কলেজে একাদশ শ্রেনীতে লেখা পড়া করে। কলেজে আসা যাওয়ার সময় হাসিন মাহাতাব রিফাত উত্যক্তসহ বিয়ের প্রস্তাব দিলে। কলেজ পড়–য়া শিক্ষার্থী তার প্রস্তাব প্রত্যাখান করলে অপহরণের হুমকী দেয়। এতে কিশোরীর পিতা তার মেয়েকে কলেজে আনা নেওয়া করে। গত ৩০ জানুয়ারী তানিশার পিতা কলেজে দিয়ে বাড়িতে চলে আসে। কলেজে পরীক্ষা শেষ হলে তানিশা খাতুন কলেজের সামনে আসা মাত্র ওৎপেতে থাকা রিফাত ফুসলিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। তানিশার পিতা কলেজে এসে দেখেন তার মেয়ে নেই। পরে তিনি জানতে পারেন উক্ত যুবক ফুসলিয়ে অপহরণ করে নিয়ে গেছে। পরে পুলিশকে জানালে কোতয়ালি থানা পুলিশ অভিযানের এক পর্যায় খুলনা এলাকা থেকে ৩১ জানুয়ারী যুবক রিফাতকে গ্রেফতার করে ও তানিশা খাতুনকে উদ্ধার করে। এ ঘটনায় কোতয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। মামলা হওয়ার পর শনিবার ১ ফেব্রুয়ারী অপহরনকারী রিফাতকে আদালতে সোপর্দ করে। তানিশার ২২ ধারা জবানবন্দির জন্য আদালতে সোপর্দ করে।



