ফকিরহাটে ডাকাতির প্রস্তুুতি দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত সদস্য গ্রেফতার

# পিক-আপ জব্দ #
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার লকপুর খাজুরা এলাকায় ডাকাতির প্রস্তুুতিকালে এলাকাবাসীর সহায়তায় ৫ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় দেশীয় অস্ত্রসহ ডাকাতদের ব্যবহ্নত একটি পিক-আপ জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো মোঃ এমদাদুল আকন(৪০), রবিউল সেখ (৩৮), নাজমুল হোসেন বাপ্পী (৪২), মাসুদ হাসান (৩৬) ও শহীদুল ইসলাম (৪৩)। এরা বিভিন্ন এলাকার বাসিন্দা। ফকিরহাট থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার লকপুর ইউনিয়নের খাজুরা এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি পিক-আপ নিয়ে ৫/৬ জন লোক সন্দেহজনক অবস্থান করছে দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশ কে খবর দেয়। এ খবর পেয়ে ফকিরহাট মডেল থানার এসআই আশিক রেজার নেতৃত্বে একদল পুলিশ ফোর্স দ্রুত ওই এলাকায় অভিযান চালাতে গেলে ডাকাতরা পিক-আপ রেখে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ ৫ জন কে আটক করেত সক্ষম হয়। এদের নিকট থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহ্নত সরজ্ঞাম উদ্ধার এবং তাদের ব্যবহ্নত একটি পিক-আপ জব্দ করা হয়। ফকিরহাট মডেল থানার ওসি আলমগীর কবীর জানান, আটককৃরা আন্তঃ জেলা চোর ও ডাকাত গ্রুপের সদস্য। এদের বিরুদ্ধে বিগত সময়ে একাধিক ডাকাতি ও চুরির মামলা রয়েছে।



