স্থানীয় সংবাদ
নগরীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ নগরীতে ৫ম তলা ভবনে কাজ করতে গিয়ে ইমরান (৩০) নামে এক শ্রমিক মারা গেছেন। গতকাল রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংক স্টাফ কোয়াটারে ৫ম তলা ভবনে কাজ করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে তার মৃত্যু হয়। খুমেক হাসপাতালের সূত্র মতে, মুসলমান পাড়া এলাকার বাসিন্দা আহমেদ এর পুত্র ইমরান রোববার দুপুরে ওই ভবনের ৫ম তলায় কাজ করছিলো। এ সময় সে পা পিছলে নিচে পড়ে যায়। স্থাণীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ্আসেন। তাকে আইসিইউ তে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।



