স্থানীয় সংবাদ

তালায় ইউপি চেয়ারম্যানসহ আ’লীগের ৫ নেতা আটক

তালা প্রতিনিধি ঃ তালা থানা পুলিশের অভিযানে উপজেলার একাধিক স্থান থেকে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৫জন আওয়ামীলীগ নেতা ও কর্মী গ্রেফতার হয়েছে। গত শনিবার গভীর রাতে তাদের আটক করে পুলিশ।
তালা থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, গত শনীবার গভীর রাতে তালার বারুইপাড়া গ্রামের বাড়ি থেকে মাগুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও মাগুরা ইউপি চেয়ারম্যান গণেশ দেবনাথ, তালা বাজারের বাড়ি থেকে খলিলনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক আজিজুর রহমান রাজু, রঘুনাথপুর গ্রামের বাড়ি থেকে মাগুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান গাজী, তালা সদর ইউনিয়নের ভায়ড়া গ্রামের বাড়ি থেকে আওয়ামীলীগ কর্মী প্রশান্ত চক্রবর্ত্তীকে এবং রোববার দুপুরে তালা উপজেলা পরিষদের সামনে থেকে তালা উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী লিয়াকত হোসেনকে আটক করা হয়।
আটককৃতরা উপজেলার জেঠুয়া বাজার গরুর হাটে চাঁদাবাজী মামলা (৯/২৪) এর আসামী হওয়ায় তাদের আটক করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button