স্থানীয় সংবাদ

লুটেরা সরকার খালিশপুর শিল্পাঞ্চলকে শ্মশাণে পরিণত করেছে : বকুল

# খালিশপুর হাজি মুহসীন কলেজের নবীনবরণ #

স্টাফ রিপোর্টার ঃ বিগত সাড়ে ১৬ বছরে লুটেরা হাসিনা সরকার ও তাদের দোসররা লুটপাট করে খালিশপুর শিল্পাঞ্চলকে শ্মশাণে পরিণত করেছে উল্লেখ করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল বলেছেন, এক সময়ে খুলনার নাম উঠলেই আরেকটি শব্দ যুক্ত হতো, সেটি হলো শিল্পনগরী খুলনা। কিন্তু সেই শিল্পনগরী এখন বিরানভূমিতে পরিণত হয়েছে। বিগত ১৬ বছরের দু:শাসন, সন্ত্রাস, চাঁদাবাজিতে ধ্বংস হয়ে গেছে রূপসা-ভৈরব তীরের চিরচেনা শিল্প নগরী। যেখানে ২৪ ঘণ্টা শ্রমিক-কর্মচারীর কোলাহলে মুখর থাকত। আজ সেই সব জায়গায় সুনসান নীরবতা। সরকারের ভ্রান্তনীতি, অনিয়ম, দু:শাসন, সীমাহীন লুটপাটের প্রতিচ্ছবি যেন এটি।। শুধু রাষ্ট্রায়ত্ত শিল্পই নয়, ধ্বংস হয়ে গেছে বেসরকারি ব্যবস্থায় গড়ে উঠা শিল্প প্রতিষ্ঠানগুলো। রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে খালিশপুরের প্রভাতী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হাজী মহসিন কলেজের নবীরবরণ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পুর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। বকুল বলেন শুধু শিল্প-কারখানাই নয়, লুটপাটের কারনে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। মহসিন কলেজের মত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সঙ্কট প্রকট আকার ধারণ করেছে, নেই কোন আবাসন ব্যবস্থা। শিক্ষার্থীদেও পরিবহন ব্যবস্থাতো দুরের কথা কলেজ ক্যাম্পাসে অডিটোরিয়ামও নেই। তিনি বলেন জনগন বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করলে কলেজের সকল সমস্যার সমাধানসহ শিল্পাঞ্চলকে পুর্বের অবস্থায় ফিরিয়ে আনা হবে। কেন্দ্রীয় এ নেতা আরো বলেন, ১৯৫২ সালে প্রতিষ্ঠার পর ৬৮ বছর বহু শ্রমিকের জীবিকা জুগিয়েছে ক্রিসেন্ট জুট মিল। ২০২০ সালের জুলাইয়ে বন্ধের সময় প্রায় ৯ হাজার শ্রমিক কাজ করতেন। কারখানার ১১৩ একর এলাকা গাছগাছালিতে ভরা। শ্রমিক কলোনির ভবনগুলোর জীর্ণদশা। একসময় দুই হাজার পরিবার থাকত সেখানে। এখন দু-একজন নিরাপত্তারক্ষী ও কয়েকটি পরিবার ছাড়া কেউ থাকে না। ক্রিসেন্ট জুট মিল থেকে বিআইডিসি সড়কের এক কিলোমিটারের মধ্যে প্লাটিনাম জুবিলি জুট মিল। কারখানাটির শ্রমিক কলোনির সারি সারি ভবনগুলো এখন একেবারেই ফাঁকা। খুলনার প্রায় প্রতিটি কারখানায় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছিল। প্লাটিনাম শ্রমিক কর্মচারী আবাসিক এলাকায় ১৯৬৪ সালে প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। কারখানা বন্ধের পর গত চার বছরে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা তিন ভাগের এক ভাগে নেমে এসেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ও সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সম্পাদক মারজিয়া আলম। কলেজ ছাত্রদলের সভাপতি আবু সালেহ শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক স. ম. আ. রহমান, বেগম রেহানা ঈসা, আবুল কালাম জিয়া, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ^াস ও সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস প্রমূখ। এর আগে ‘এসো নবীব দলে দলে ছাত্রদলের পতাকা তলে’ স্লোগানকে সামনে রেখে বেলা ১১টায় খালিশপুরস্থ সরকারি হাজি মোহাম্মাদ মহসীন কলেছে একাদশ শ্রেনীর নবীনবরণ অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button