জাতীয় সংবাদ

নিবন্ধন সনদ পেলো বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বিডিপিকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন সনদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সকালে দলটির নেতারা নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদের কাছ থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে নিবন্ধন সনদ নেয় দলটি। ইসির তথ্যানুযায়ী, দলটির নিবন্ধন নম্বর ৫৪ এবং প্রতীক ফুলকপি। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত দলের সংখ্যা ৪৯টি। বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁন জানান, জুলাই বিপ্লবকে ধারণ করে রাজনীতি করবে বিডিপি। ন্যূনতম সংস্কার করে ১ থেকে দেড় বছরের মধ্যে সংসদ নির্বাচন চান তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিডিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে আবেদন করেছিল। সংক্ষিপ্ত তালিকাতেও ছিল তারা। তবে কাজী হাবিবুল আউয়াল কমিশন বিডিপিকে নিবন্ধন দেয়নি। ইসিতে জমা দেওয়া তাদের সাংগঠনিক কাঠামোর তথ্যের সঙ্গে মাঠের মিল না পাওয়ায় নিবন্ধন পায়নি দলটি। পরে দলটির নেতারা উচ্চ আদালতে গেলে হাইকোর্ট বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে নিবন্ধন দিতে গত বছরের ১২ ডিসেম্বর আদেশ দেন। এরই ধারাবাহিকতায় নিবন্ধন দেয় কমিশন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button