স্থানীয় সংবাদ
নগরীতে মাদকসহ দু’ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ ২ ফেব্রুয়ারি রাত্রে রিয়াবাজার এলাকা থেকে মোঃ ইমন হাওলাদার (২৪) নামের মাদক কারবারীকে গ্রেফতার করেছে। তাকে ১০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। এদিকে ২ ফেব্রুয়ারি রাত্রে ৪নং খেয়াঘাটস্থ ঘাট মালিক সমিতির অফিসের সামনে থেকে তানিয়া বেগম(৩০) নামের মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তাকে ১৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।



