কুয়েটের ছাত্রলীগ নেতাসহ ১০ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলসহ ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন

স্টাফ রিপোর্টার ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়র ইসি বিভাগের এর শিক্ষার্থীকে শারিরীক ও মানষিকভাবে নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাসহ ১০ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এছাড়া আরও ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে বহিস্কার করা হয়েছে। গত ২৭ জানুয়ারি ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষযটি নিশ্চিত করেছেন কুয়েটের জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামানা শেখ।
জানা গেছে, গত ২০২২ সালে ড. এম এ রশীদ হলে ইসিই বিভাগের শিক্ষার্থী জাহিদুর রহমান এর ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে ওঠে কুয়েটের শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ অভিযোগে কুয়েট কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে ১৩ শিক্ষাথীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় ১০ শিক্ষার্থীকে আজীবন বহিস্কার ও ৩ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিস্কার করা হয়। এর আজীবন বহিস্কার ছাত্ররা হলেন লেদার ইঞ্জিনিয়ার বিভাগে ছাত্র মো: রায়হান আহমেদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার বিভাগের ছাত্র ও নিষিদ্ধ ঘোষিত ছাক্রলীগের সাবেক সাঃ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, লেদার ইঞ্জিনিয়ার বিভাগের ছাত্র সাদ আহমেদ, সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের ছাত্র সাজেদুল কবির, লেদার ইঞ্জিনিয়ার বিভাগের ছাত্র আদনান রাফি, লেদার ইঞ্জিনিয়ার বিভাগের ছাত্র রিজুয়ান ইসলাম রিজভী, টেক্সটাইল ইঞ্জিরিয়ার বিভাগের ছাত্র ফুয়াদুজ্জামান ফাহিম, টেক্সটাইল ইঞ্জিরিয়ার বিভাগের ছাত্র মো: মেহেদী হাসান মিঠু, টেক্সটাইল ইঞ্জিরিয়ার বিভাগের ছাত্র মো: সাফেত মোর্শেদ এবং বিইসিএস বিভাগের ছাত্র মো: ফখরুল ইসলাম। এছাড়া বিভিন্ন মেয়াদে বহিস্কারের মধ্যে রয়েছে লেদার ইঞ্জিনিয়ার বিভাগের ছাত্র মোস্তাক আহমেদকে ৫ বছরের কোন প্রকার সনদ প্রদান করা হবে না, সিভিল ইঞ্জিনিয়ার বিভাগের ছাত্র শুভেন্দু দাস এবং সিভিল ইঞ্জিনিয়ারের ছাত্র ফারিয়ার জামিলকে ৩ বছরের জন্য কোন সনদ পত্র করা হবে না। এছাড়া চিরতরে কোন প্রশংসা পত্র না দেয়ার জন্য শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন করা হয়।



