স্থানীয় সংবাদ

তৃতীয় দিনে বই মেলায় দর্শক সমাগম বেড়েছে

# বাচ্চু লেখক কুঞ্জ উদ্বোধন #

স্টাফ রিপোর্টারঃ জমে উঠেছে খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত “একুশে বইমেলা, খুলনা-২০২৫” । সোমবার ছিল বইমেলার ৩য় দিন । বই মেলার মঞ্চে সাংস্কৃতিক আয়োজনে ছিল আমাদের কথা সাহিত্য পরিষদের কবি, লেখক ও বাচিক শিল্পীদের সাহিত্য আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পরবর্তীতে কলাকেন্দ্র ও অরুনোদয় সঙ্গীত একাডেমীর শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলায় আগত উল্লেখযোগ্য সংখ্যক দর্শকশ্রোতা মেলা মঞ্চের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জি.এম. মাকসুদুল হাসান এবং স্বর্ণালী দাশ। সন্ধ্যায় বই মেলার লেখক কুঞ্জের নাম করণ করা হয় বাচ্চু লেখক কুঞ্জ। বই মেলার রূপকার মরহুম হারুণ অর রশিদ বাচ্চুর স্মরণে লেখক-কবি আর সাহিত্যিকরা মিলে এ কুঞ্জের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন। উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন কবি আবু আসলাম বাবু । অতিথির বক্তৃতা করেন বিএল কলেজের অধ্যাপক আঃ মান্নান। বই মেলায় নতুন মাত্রা যোগ হয়েছে জুলাই-আগস্ট স্মৃতি বিজড়িত কর্ণার। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button