স্থানীয় সংবাদ
পথের বাজার চেকপোষ্টে এক কেজি গাঁজাসহ ১ মহিলা আটক

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খানজাহান আলী থানার পথের বাজার চেকপোষ্টে নিয়মিত তল্লাশী চলাকালে ১ কেজি গাজাসহ মহিলা মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ি যশোরের বেনাপোল থানার ভবার বেড় পশ্চিমপাড়া এলাকার মোঃ আদম আলীর কন্যা আছমা খাতুন (২২) । খানজাহান আলী থানার ওসি মোঃ কবির হোসেন বলেন গতকাল (বুধবার) সকাল আনুমানিক সাড়ে ১০ টায় পথের বাজার চেক পোষ্টের ইনচার্জ এসআই বিপ্লব কান্তি দাস সংগীয় অফিসার ও নারী ফোর্সসহ চেকপোস্ট ও বিশেষ অভিযান চলাকালে আটককৃত মহিলা মাদক ব্যবসায়ির নিকট থেকে ১ কেজি গাঁজাসহ নারী ফোর্সের সহায়তায় হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় ১২ ফেব্রুয়ারি থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে যার নং-১১।



