নৌ-পরিবহন মালিক গ্রুপে মিলাদ ও দোয়া মাহফিল

# এস, এম, এ মতিন ও মিলুর মৃত্যু #
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক গ্রুপের সম্মানিত সদস্য এস,এম, এ মতিন ও সাবেক সদস্য নজরুল ইসলাম খান (মিলু) এর মৃত্যু উপলক্ষ্যে তাহাদের রুহের মাগফেরাত কামনায় বুধবার মাগরিব বাদ খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের আহবায়ক কমিটি আহবায়ক এস, এম আকবার হোসেন, যুগ্ম-আহবায়ক এস এম রফিকুল ইসলাম, সদস্য সচিব এম এম আজাহার আলী, সদস্য মোঃ শেখ জহির হোসেন, কাজী গোলাম ফারুক, সনজীব দাস, মোঃ আব্দুল হাকিম হাওলাদার, কাজী রাহাত হোসেন, মোঃ সাদেকুর রহমান, আবু বক্কর সিদ্দিক নান্না, মোঃ মনির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মালিক গ্রুপের সম্মানীত সদস্যবৃন্দসহ গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।



