গত ১৩ মাসে ১৬৬৩টি অভিযানে ৪৮৯জন মাদক কারবারী গ্রেফতার

# মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়ে দু’টি সার্কেলের অভিযান #
মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় যশোর কর্তৃক বিগত ১৩ মাসে জেলার যশোর সদরসহ বিভিন্ন উপজেলা ১৬৬৩টি অভিযান চালিয়ে ৪৮৯জনকে গ্রেফতার করেছে। এসময় যশোর কোতয়ালি থানাসহ জেলার ৯টি থানায় মাদক আইনে ৫০৮টি মামলা দিয়েছেন। এর মধ্যে নিয়মিত মামলা ১৯১টি ও মোবাইল কোর্ট মামলা ৩১৭টি। মোট আসামী ৫২৮জনের মধ্যে পলাতক আসামী রয়েছেন ৩৯জন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আসলাম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, বিগত বছরের ১ জানুয়ারী থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যশোর জেলা শহরসহ জেলার ৮ উপজেলার ৯ থানা এলাকায় ১৫২৭টি অভিযান পরিচালনা করে ৪৬৬টি মামলা দিয়েছেন। এর মধ্যে নিয়মিত মামলা ১৭৩টি ও মোবাইল কোর্ট মামলা ২৯৩টি। এর মধ্যে মোট আসামী ৪৮৩জন। এর মধ্যে গ্রেফতার হয়েছেন ৪৪৮জন ও পলাতক রয়েছেন ৩৫জন। অভিযানে উদ্ধার করা হয়েছে ৯২ কেটি ৭৭ গ্রাম গাঁজা,১৪৪৩ বোতল ফেনসিডিল,৪০৩৩ পিস ইয়াবা,৩২.২লিটার রেক্টিফাইড স্পিরিট,৩২০ লিটার তাঁড়ী, ৯০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১২ বোতল বিদেশী মদ,৩গ্রাম হেরোইন,১টি গাঁজার গাছ, ৩টি মোবাইল সেট ও নগদ মাদক বিক্রির নগদ ৬লাখ ৩৭ হাজার ৭শ’ টাকা। তিনি আরো জানান,গত বছরে সর্বমোট বিচারাধীন মামলার সংখ্যা ২৪১৩টি। এর মধ্যে ৫০৮টি রায় হয়েছে। এর মধ্যে ১৯২টি (৩৮%) সাজা হয়েছে এবং খালাস পেয়েছে ৩১৬(৬২%)। চলতি বছরের জানুয়ারী মাসে ১৩৬টি অভিযান চালিয়ে ৪২টি মামলা হয়েছে। এর মধ্যে, নিয়মিত মামলার সংখ্যা ১৮টি ও মোবাইল কোর্ট মামলার সংখ্যা ২৪টি। মোট আসামী ৪৫ জনের মধ্যে গ্রেফতার হয়েছে ৪১জন ও পলাতক রয়েছেন ৪ জন। এ মাসে অভিযান চালিয়ে ১২৪ বোতল ফেনসিডিল,৩৬১০পিস ইয়াবা, ১১ কেজি ৯০ গ্রাম গাঁজা ও ৩ বোতল রেক্টিফাইড স্পিরিট উদ্ধার করতে সক্ষম হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়ের অধীনে ক সার্কেল ও খ সার্কেল রয়েছে। এ দু’টি সার্কেল যশোর কোতয়ালি থানাসহ ৯টি থানা এলাকায় অভিযান পরিচালনা করে থাকেন। সম্প্রতি এ দপ্তরের কর্মকর্তা ও সদস্যর অভিযান চালিয়ে মাদক কারবারীদের হাতে লাঞ্চিতর শিকার হন। জীবনের ঝুঁকি নিয়ে এ দপ্তরের কর্মকর্তা ও সদস্যরা দায়িত্ব পালন করে থাকেন।
