স্থানীয় সংবাদ

খুলনায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গ্রেফতার ১৩

স্টাফ রিপোর্টার ঃ অপারেশন ডেভিল হান্ট অভিযানে গত ২৪ ঘন্টায় খুলনায় অস্ত্রধারী সন্ত্রাসী, হত্যাকা-সহ অন্যান্য অপরাধে জড়িত কুখ্যাত আসামীদের গ্রেফতারের সাঁড়াশী অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করেছেন। গতকাল বুধবার কেএমপি’র এডিসি ( মিডিয়া) মোহা: আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি)’র সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীতে গত ২৪ ঘন্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সোনাডাঙ্গা মডেল থানাধীন করিমনগর এলাকার বাসিন্দা আজিজুল হক ভূইয়ার পুত্র সাইফুল ইসলাম (৩০), আডিয়াল কলেজ রোড এলাকার বাসিন্দা আল আমিন এর পুত্র আব্দুল্লাহ (২৭), ছোট বয়রা পাসপোর্ট অফিস এলাকার বাসিন্দা মো: মাহবুব শেখ এর পুত্র মো: সোহেল (৩৪), আবুল হোসেন চৌধুরীর পুত্র মো: আসাদ চৌধুরী (৩৮), সাতক্ষীরা জেলা আশাশুনি থানাধীন সেরুলা গ্রামের বাসিন্দা মৃত সেলিম সরদারের পুত্র সোহাগ (২৭), বাগেরহাট জেলার বাগেরহাট সদর থানাধীন বৈতপুর গ্রামের বাসিন্দা মৃত মবিন উদ্দিনের পুত্র মোতাহার (৪০), গোবরদিয়া গ্রামের বাসিন্দা বাদল বিশ^াস এর পুত্র আরাফাত (২৮), বদ্যপাড়া খেয়াঘাট গ্রামের বাসিন্দা মো: হামিদ হাওলাদারের পুত্র টুটুল হালাদার (৩২), সাতক্ষীরা জেলা তালা থানাধীন গঙ্গারামপুর গ্রামের বাসিন্দা শরিফুল সানার পুত্র মো: ইমরান সানা (১৯), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন ঘাশিয়াখালী গ্রামের বাসিন্দা আব্দুল আলিম হাওলাদার এর পুত্র আমির হামজা (২১), মাদারীপুর জেলা মাদারীপুর সদর থানাধীন ঘরমাঝি গ্রামের বাসিন্দা শহিদুল ফকির এর পুত্র রমজান ফকির (১৯), খুলনার পাইকগাছা উপজেলার চাঁদমুখী সরদার বাড়ী গ্রামের বাসিন্দা মো: কালাম সরদারের পুত্র আছাবুর রহমান (২৫) এবং সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা কলেজ মোড় এলাকার বাসিন্দা মো: শফিকুল ইসলাম মল্লিক এর পুত্র মো: শামীম মল্লিক। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button