দুই ব্যাপী প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল

# দেয়ানা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে #
স্টাফ রিপোর্টার : নগরীর দৌলতপুরস্থ দেয়ানা উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে দেয়ানা উত্তরপাড়া স্কুল মাঠ প্রাঙ্গনে দুই দিন ব্যাপী প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) ১ম দিনের মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ন আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মোফাচ্ছিরে কুরআন হযরত মাওঃ মুফতি আরাফাত হাবিব যশোরী। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থেকে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ন আলোচনা পেশ করেন আলহাজ¦ হযরত মাওঃ মুফতি রশিদ আহমেদ, হাফেজ মাওঃ সালমান বিন আব্দুস সালাম, আলহাজ¦ হযরত মাওঃ সাইফুল ইসলাম সিদ্দিকী, আলহাজ¦ হাফেজ আরিফ বিল্লাহ। বিশেষ আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. আশরাফ হোসেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে দ্বিতীয় দিনের মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ন আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মোফাচ্ছিরে কুরআন হযরত মাওঃ এইচ.এম হাবিবুল্লাহ মেছবাহ্। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থেকে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ন আলোচনা পেশ করবেন মাওঃ মুফতি হুমমুন কবীর হুসাইনী, আলহাজ¦ হযরত মাওঃ হাবিবুর রহমান, আলহাজ¦ হযরত মাও: মুফতি নাজমুল হাসান। বিশেষ আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত থাকবেন ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. কবির হোসেন কবু মোল্লা। মাহফিল পরিচালনা দায়িত্বে ছিলেন মাওঃ মনজুরুল হুসাইন ও এম. হোসাইন মাহমুদ। মাহফিলের সার্বিক তত্ত্ববাধয়ানে ছিলেন দেয়ানা উত্তরপাড়া যুব সমাজের রনি, লিসান, রাকিব, সজিব, সিয়াম, আকাশ, রাতুল, সিহাব, শুকুর, ওয়ালিদ, রাজ, আবিদসহ অন্যান্য নেতৃবৃন্দ, মুসল্লিবৃন্দ।



