স্থানীয় সংবাদ

খুলনায় ট্রেনের নিচে মাথা দিয়ে আতœহত্যাকারীর পরিচায় পাওয়া গেছে

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় ট্রেনের নিচে মাথা দিয়ে অজ্ঞাত ব্যক্তি আত্মহত্যাকারীর পরিচয় পাওযা গেছে। খুলনা রেলওয়ে পুলিশের এসআই মো: জাহাঙ্গীর আলম রাত সাড়ে ৮টায় বলেন, সকালে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যাকারীর নাম গাজী কুত্বু উদ্দীন (৫৫)। তিনি খুলনা গোবরচাকা এলাকায় বসবাস করতেন। তার ছেলে ডাক্তার গাজী শফিকুর রহমান রানা৷ সে এসে লাশ শনাক্ত করেছেন। তার পরিবারের দাবি তিনি মানসিকরোগী ছিলেন।
জানা যায়, গতকাল রোববার দুপুর ১টার দিকে খুলনা সোনাডাঙ্গা থানাধীন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে রেল লাইনের ওপর তার লাশ পড়ে ছিল। নিহত গাজী কুতুব উদ্দীন দুপুর ১২টা ৫৫ মিনিটে রেল লাইনের পাশে বসেছিলেন। খুলনা রেলস্টেশনে সাগড় দাড়ি নামক একটি ট্রেন ওয়াস রূমে যাওয়ার সময় ওই লোকটি এসে রেলের পার্টিতে মাথা দিয়ে দেন। এ সময় ট্রেনটি তার মাথার উপর দিয়ে গেলে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button