স্থানীয় সংবাদ

নগরীতে যৌথবাহিনীর হাতে দুই চাদাঁবাজ আটক

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সড়কের সামনে হতে দুই চাদাঁবাজকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল দুপুর সাড়ে বারোটায় ইজিবাইক হতে চাঁদা আদায় করার সময় তাদের হাতে নাতে আটক করে । আটকৃতরা হলেন সোনাডাঙ্গা করিম নগর এলাকার বাসিন্দা নাজমুল মুন্না (২৮) ও মফিজুল (৩৫) তারা দীর্ঘদিন যাবৎ ইজিবাইক হতে গাড়ী প্রতি ১০ টাকা বা ২০ করে ইজিবাইক চালকদের কাছ থেকে জোর পূর্বক চাদাঁ আদায় করত। ঘটনাটি বিষয় নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম তিনি বলেন, গতকাল দুপুরে যৌথবাহিনী দুই চাদাঁবাজকে আটক করে আমাদের সোনাডাঙ্গা থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button