স্থানীয় সংবাদ

খুবিতে ২০ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব শুরু

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের শিক্ষার্থীদের ¯œাতক পর্যায়ের শিক্ষাজীবন সম্পন্ন উপলক্ষ্যে ৩ দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব ১৭ ফেব্রুয়ারি (সোমবার) থেকে শুরু হয়েছে। এদিন সকালে প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। পরে তাঁর নেতৃত্বে ক্যাম্পাসে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। এ সময় বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে শিক্ষাসমাপনী উৎসব উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে থেকে ট্রাক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি খুলনা মহানগরী ঘুরে আবার খুলনা বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়। এছাড়া এদিন কালার ফেস্ট ও অর্গানাইজেশন ডে অনুষ্ঠিত হয়। কর্মসূচির দ্বিতীয় দিন আগামীকাল (মঙ্গলবার) আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কর্মসূচির তৃতীয় ও শেষ দিন (বুধবার) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে দেশসেরা ব্যান্ড ‘নগরবাউল জেমস’ এর পাশাপাশি ‘মেঘদল’, ও ‘ক্রিপটিক ফেইট’ পারফর্ম করবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button