স্থানীয় সংবাদ

দৌলতপুর দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ অনিয়মের অভিযোগে সামরিক বরখাস্ত

স্টাফ রিপোর্টার : দৌলতপুর কলেজ (দিবা-নৈশ্য) কলেজের বর্তমান অধ্যক্ষ এ এস এম আনিসুর রহমানকে নানা অনিয়মের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দৌলতপুর কলেজের পরিচালনা পরিষদের সভাপতির স্বাক্ষরিত চিঠিতে জানা যায়,গত ১৬ ফেব্রুয়ারি-২৫ কলেজ পরিচালনা পরিষদের সভায় অভিযোগের প্রাথমিক ডকুমেন্টারি সত্যতার প্রমাণ পেয়ে একজন পরিচালনা পরিষদের সদস্যকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। বর্তমান অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয় যেমনঃ প্রভাষক হিসেবে শিক্ষা গত অযোগ্যতা, অবৈধ ভাবে তথ্য গোপন, আদালত অবমাননা, উদ্দেশ্যমূলক ও পরিকল্পিত ভাবে বিভিন্ন মামলার মিথ্যা স্বাক্ষী, পদোন্নতির ও এমপিওর ক্ষেত্রে দূর্নীতি, কলেজ সরকারি করণের নামে শিক্ষক কর্মচারীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলে আত্মসাৎ ও কলেজের বিভিন্ন মামলার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, বিভিন্ন শিক্ষক ও কর্মচারীদের ভয়-ভীতি প্রদর্শণ এবং অধ্যক্ষ পদের বিরুদ্ধে মামলা চলমান অবস্থায় অধ্যক্ষ পদে নিয়োগ নিয়েছেন। অধ্যক্ষ এ এস এম আনিসুর রহমানের বিরুদ্ধে অভিযোগের বিষয় যেটা শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসাবে নিয়ম নীতি পরিপন্থী, অসদাচরণ, শৃঙ্খলা পরিপন্থী ও চরম দূর্নীতির সামিল। অভিযোগের বিষয় অধিকতর তদন্তের জন্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসন ও ব্যবস্থার প্রবিধান মালা ২৮ ও ৩৪ এর (১), (২) প্রবিধান এর অধীনের ক্ষমতা বলে কলেজ কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের সভায় সর্ব সম্মতিক্রমে আপনাকে সময়িক বরখাস্ত করা হল। তিনি এ বিষয়ে ব্যক্তিগত শুনানীর আগ্রহী হলে সাত দিনের মধ্যে দৌলতপুর কলেজ (দিবা-নৈশ্য) পরিচালনার পর্ষদের সভাপতি শেখ মাসুদ হোসেন রনি বরাবর আবেদন করতে পারবেন। বর্তমানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বে থাকবেন ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগের প্রধান শাহজাহান মোল্লা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button