বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় থাকে দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়নের মাধ্যমে মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে খেলা-ধুলা মূখী করে তোলে

# রূপসায় আজিজুল বারী হেলাল #
রূপসা প্রতিনিধি : বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপি যখনই রাষ্ট্রক্ষমতায় থাকে দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়নের মাধ্যমে মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে খেলা-ধুলা মূখী করে তোলে। বিগত সরকারের সময়ে খেলাধুলার অর্থ লুটপাট করে তারা নিজেদের আখের গুছিয়েছে। যারদরুন দেশের ক্রীড়াঙ্গন এখন ভঙ্কুর অবস্থায় পরিণত হয়েছে। আগামীতে বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় আসতে পারে তখন আমাদের প্রিয় নেতা, তারুণ্যের অহংকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক ক্রীড়াঙ্গন গড়ে তোলা হবে। এ খাত থেকে যাতে জাতীয় অর্থনীতিতে ব্যাপক অবদান রাখতে পারে সে লক্ষ্যে কাজ করা হবে। দেশের তরুণ যুবসমাজ আজ উপযুক্ত খেলার পরিবেশ না’পেয়ে মাদক ও সন্ত্রাস এবং প্রযুক্তির অপব্যবহারে আসক্ত হয়ে পড়ছে। আজকের তরুণ আগামী দিনে উন্নত সমাজ ও সমৃদ্ধশীল রাষ্ট্র গঠনে বিশেষ ভূমিকা রাখবে। তাই এখনই এই যুবসমাজকে সকল অপশক্তি থেকে মুক্ত করে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি তাদের মেধা ও মননের বিকাশ ঘটানোর জন্য নানামুখী খেলাধুলার আয়োজন করতে হবে।যুবকদের সুস্থ মানসিকতা বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নাই। খেলাধূলার মাধ্যমে যুবকদের জীবন সুস্থ, সুন্দর ও আনন্দময় হয়ে উঠে। গত ৫ আগস্টের পর মানুষের মাঝে খেলাধুলার একটি আমেজ লক্ষণীয় হচ্ছে। মানুষের মনে একটি শান্তির বাতাস প্রবাহিত হচ্ছে। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ এক্ষেত্রে নানারকম টুর্নামেন্টের আয়োজন করে মানুষের মনের খোরাক মেটাছে পারছে। বিএনপি বিগত দিনের মতো আগামীতেও খেলাধুলার প্রসার ঘটিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে সচেষ্ট থাকবে। তিনি আরো বলেন, বিএনপি’র বিজয় অবশ্যম্ভব ভেবে একটি মহল বিগত সরকারের মত আবারও নানারকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিএনপি হল এদেশের মাটি ও মানুষের দল। দীর্ঘ ১৭ বছর নানা রকম অত্যাচার, জুলুম চালিয়ে আওয়ামী লীগ বিএনপিকে আরো শক্তিশালী করে তুলেছে। তাই বিএনপিকে দমানো যাবে না। এই দল পুড়ে পুড়ে আজ খাঁটি সোনায় রূপান্তরিত হয়েছে। তাই অন্তবর্তী সরকারের কাছে আমাদের আবেদন দ্রুতই নির্বাচন দেন। একটি নির্বাচিত সরকার ছাড়া কখনও- ই দেশের সংস্কার করা সম্ভব নয়। দেশের সংস্কার করতে হলে অবশ্যই জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে রাষ্ট্রক্ষমতায় আসতে হবে। অনির্বাচিত সরকার দিয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপরিচালনা সফলতা দেখতে পারে না। বর্তমান দেশের যে পরিস্থিতি তাতে এই সরকার সবদিক থেকে ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষ আজ অসহনীয় কষ্টের ভেতর পতিত হতে যাচ্ছে। এ দেশের মানুষ চায় বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এসে তাদের কল্যাণে কাজ করুক। দেশের আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতির স্থিতিশীল পরিবেশ বজায় রাখুক। জনগণের এই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে অচিরেই নির্বাচন দিতে হবে। আর যদি বিএনপি রাজপথে নেমে তাদের অধিকার আদায় করার চেষ্টা করে তাহলে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টকর হবে।
তিনি গতকাল ১৭ ফেব্রুয়ারি বিকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দেয়াড়া মাঠে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কর্তৃক আয়োজিত সিক্স এ সাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
দেয়াড়া ইয়াং বয়েজ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে দেয়াড়া সিক্স স্টার ও খালিশপুর এসনেক রমজান। খেলায় টচে জিতে খালিশপুর এসনেক রমজান ব্যাট করতে নেমে ৯৭ রানের টার্গেট দিয়ে দেয়াড়া সিক্স স্টারকে ৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের জীবন এবং ম্যান অব দা টুর্নামেন্ট নির্বাচিত হন বিজয়ী দলের রমজান।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু।
বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক খাল জুলফিকার আলী জুলু,মোল্যা খায়রুল আলম,শেখ আব্দুর রশিদ,জেলা বিএনপি’র সাবেক সদস্য শেখ আলী আজগর, নাজমুস সাকিব পিন্টু,এনামুল হক সজল,খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আতাউর রহমান রুনু, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জল কুমার সাহা, খুলনা জেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহবায়ক আরিফুর রহমান আরিফ,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আঃ মান্নান মিস্ত্রী, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, জেলা মৎসজীবি দলের সিনিয়র যুগ্ম -আহবায়ক আজিজুল ইসলাম,সমাজসেবক ও বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক। খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন টাউন ক্লাবের সাবেক ফুটবলার মোঃ জাহিদুল ইসলাম। জেলা বিএনপি’র সাবেক সদস্য শেখ আনিসুর রহমানের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মোল্যা আলতাফ হোসনের সঞ্চালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা মোল্যা এনামুল কবীর,সাবেক ছাত্র নেতা পার্থ প্রতীম মন্ডল, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, রহমতউল বারী বিহগ,জহিরুল হক শারাদ,সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান,টিটো জমাদ্দার,মোল্যা জাহিদ হোসেন,হাসিব মাহমুদ,শেখ নাসিম হোসেন মোহন,মোঃ জুয়েল,মোঃ মনিরুল ইসলাম মনির,মোঃ সাব্বির হোসেন, হামীম খান,শেখ নিশান,মোঃ উদ্দীন প্রমূখ।



