স্থানীয় সংবাদ

কয়রায় দেশ বদলাতে বৈষম্যবিরোধী ছাত্রদের লিফলেট বিতরণ ও জনমত জরিপ

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রায় বৈষম্যবিরোধী ছাত্রদের লিফলেট বিতরণ ও জনমত জরিপ কর্মসুচী পালন করা হয়। দেশ বদলে দিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আপনার চোখে নতুন বাংলাদেশ শীর্ষক লিফলেট বিতরণ করা হয়েছে। কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সপ্তাহ ব্যাপী এ কর্মসুচী শুরু হয় (শুক্রবার)। এ দিন বিকাল ৪ টায় কয়রা সরকারি মহিলা কলেজের সামনে সড়কের উপর চলা-চলকারী পথচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে এ লিফলেট বিতরণ করা ও প্রশ্ন সম্বলিত উত্তরপত্রের একটি ফর্মে সকল শ্রেণী পেশার মানুষের মতামত লিপিবদ্ধ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক শাহারুল ইসলাম সুজন, কয়রা উপজেলা বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি গোলাম রব্বানী,নাগরিক নেতা মোহসিন আলম, ছাত্রনেতা আজহারুল ইসলাম মিন্টু, মারুফ হোসেন, ফারহা রওশন হৃদি,আফরিন সুলতানা মিম,আউলিয়া, মাসুম বিল্লাহ, জাহাঙ্গীর আলম, রুহান বিনতে রউফ তিশা প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button