স্থানীয় সংবাদ

নগরীর বয়রা পূজাখোলা এলাকায় ভয়াবহ আগুন : ৫টি দোকান পুড়ে ছাঁই

বয়রা প্রতিনিধি, এস এম মোশায়েক : নগরীর বয়রা পূজাখোলা এলাকায় পায়রা সুপার মার্কেটের পাশে আগুন লেগে ভস্মিভূত হয়েছে ৫টি দোকান। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক পৌনে ১টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা ২১ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতির দাবি করলেও ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ বলছেন ক্ষতির পরিমাণ ৫ থেকে ৬ লাখ টাকা। জানা গেছে, দুপুর পৌনে ১টায় বয়রা পূজাখোলা এলাকায় শেখ রফিকের একটি লেপ তোষক তৈরির দোকানে আগুণের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের শেখ আলমের পেট্রোল-এলপি গ্যাস বিক্রির দোকানসহ ৪-৫টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে লেপ-তোষক তৈরির দোকান, এলপি গ্যাস, ফার্ণিচারের দোকানসহ ৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পায়রা সুপার মার্কেটের দোকানদার ইব্রাহিম মোল্লা জানান, দুপুর পৌনে ১টার দিকে রফিকের লেপ তোষকের দোকান উদ্বোধনের জন্য মাদ্রাসার ৪-৫ জন ছাত্র এনে কোরআন তেলাওয়াত করেছিলেন। হঠাৎ করে শর্টসার্কিটে আগুনের সুত্রপাত হয়। তাৎক্ষনিক তারা দোকান থেকে দ্রুত বাইরে বের হয়ে আসে। তিনি আরও বলেন, আগুন মুহুর্তের মধ্যে শেখ আলমের তেল গ্যাসের দোকানে ছড়িয়ে পড়ে আগুনের দাহ আরও ভয়ঙ্কর রূপ নেয়। এতে পাশে থাকা কফির দোকান, ফ্রিজ রিপেয়ারিংয়ের দোকান ও একটি চায়ের দোকান আগুনে পড়ে যায়। এরপর ৯৯৯ এর মাধ্যমে কল করে ফায়ার সাভিসে খবর দেন স্থানয়ীয়রা। তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ভয়াবহ আগুনে রফিকের লেপ তোষকের দোকানে ১০ লাখ টাকা, জাকিরের কফির দোকানে আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকা, মোঃ রুবেলের ফ্রিজ মেরামতের দোকানের ২ লাখ টাকা, ফার্নিচারের দোকানে ৬-৭ লাখ টাকা এবং আলমের তেল গ্যাসের দোকানে ৩-৪ লাখ টাকার ক্ষতিগ্রস্থ হয়। খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবু বকর জামান বলেন, খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ৫ লাখ টাকা এবং উদ্ধার করা হয়েছে ২০ লাখ টাকার মালামাল। আগুনের সূত্রপাতের বিষয়ে তদন্ত সাপেক্ষে জানানো যাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button