দৌলতপুরে ৫নং ওয়ার্ড আ’লীগ নেতা আটক

# ‘অপারেশন ডেভিল হান্ট’ #
# গ্রেফতারকৃত আ’লীগ নেতা সংশ্লিষ্ট থানার মামলার তদন্তের সন্ধিগ্ধ আসামী #
স্টাফ রিপোর্টার ঃ সারাদেশ ব্যাপী শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্টের’ অংশ হিসাবে খুলনা মহানগরীতেও অস্ত্রধারী, সন্ত্রাসী, কিশোর গ্যাং, স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ী, হত্যাকা-ে জড়িত ও কু-খ্যাত আসামীসহ একাধীক মামলার আসামীদের গ্রেফতারে জন্য সাঁড়াসী অভিযান চলমান রয়েছে। ওই ধারাবাহিকতায় দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলীর বলিষ্ঠ নেতৃত্বে অভিযান পরিচালনা সংশ্লিষ্ট থানার মামলা নাম্বার (৩)’র তদন্তে সন্ধিগ্ধ পাবলা মোল্লার মোড় এলাকার বাসিন্দা মৃত আনোয়ার হোসেনের পুত্র আসামী শহিদুল ইসলাম সেলিম (৪৬)কে রবিবার দিনগত রাতে দৌলতপুর থানাধীন বিএল কলেজ রোডস্থ কলাপট্টি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ওসি মীর আতাহার আলী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র অর্ন্তভূক্ত দৌলতপুর থানা পুলিশ কর্তৃক অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে সংশ্লিষ্ট থানার মামলা (৩)’র তদন্তে সন্ধিগ্ধ আসামী সেলিমকে দৌলতপুর বিএল কলেজ রোড এলাকা হতে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী ৫নং ওয়ার্ড আ’লীগের যুগ্ম সম্পাদক ও দৌলতপুর শেখ রাসেল স্মৃতি পাঠাগারের পরিচালক। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী জানান, কেএমপি’র দৌলতপুর থানা পুলিশ কর্তৃক অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ৫নং ওয়ার্ড আ’লীগ নেতা সেলিমকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট থানার মামলা নাম্বার ৩’এর তদন্তের সন্ধিগ্ধ আসামি।



