স্থানীয় সংবাদ

কুয়েটে সংঘর্ষের ঘটনায় আটক ৫জন কারা ?

স্টাফ রিপোর্টার ঃ এদিকে কেএমপির অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল হাসান রাজিব , কুয়েটের ঘটনায় রাতে যৌথবাহিনী ৫ জনকে আটক করেছেন বলে তিনি নিশ্চিত করেন।তিনি বলেন, যাদের আটক করা হয়েছে তাদের বিষয় খোজ খবর নেয়া হচ্ছে।
পুলিশের একটি নিভর্রযোগ্য সুত্রে জনা গেছে, যৌথবাহিনী কুয়েটের সংঘর্ষের ঘটনায় ৫ জনকে আটক করে খানজাহান আলী থানায হস্তান্তর করেন। তারা হচ্ছে কুয়েট পকেটগেট এলাকার মৃত খলিল মোল্লার পুত্র আব্দুল করিম মোল্লা (৫৫), ফুলবাড়িগেট হেলাল শরিফের বাড়ির ভাড়াটিয়া মো: মোস্তফা গাজীর পুত্র মো: আনোয়ার হোসেন (২০), যোগিপোল ইউনিয়ন পরিষদের সামনে বাসা আবুল বাসারের পুত্র মো: ইব্রাহিম (১৯), যোগিপোল ভাঙ্গা মসজিদের সামনর বাসা মো: মনির হাওলাদারের পুত্র মো: শফিকুল (২৩) এবং কুয়েট মেইর গেটের সামনে বাসা মো: ইয়াছিন আরাফাত (১২)। তবে আটককৃতদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button