স্থানীয় সংবাদ

খুলনায় সাবেক সংসদ জুয়েলের ম্যানেজার গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ঃ ‘ডেভিল হান্টের’ অভিযানে খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য’র ম্যানেজার এস এম মনিরুজ্জামান খান ওরফে বাবুকে গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার দিনগত রাত ১২ টার পর তাকে নগরীর হেরাজ মার্কেট থেকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মনিরুজ্জামান খান ২৮নং ওয়ার্ডের মিয়াপাড়া নতুন রাস্তা, বাসা নং ১৫ এর বাসিন্দা মৃত নাসির আহম্মেদ খান এর পুত্র।
কেএমপির ডিবির ওসি তৈমুর ইসলাম বলেন, গ্রেপ্তার বাবু খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ জুয়েলের ম্যানেজার ছিলেন। সরকার পতনের পর তেমন বাইরে বের হতেন না। রাতের আধারে বের হতেন। তিনি হেরাজ মার্কেটে বসে খুলনার খবরাখবর জুয়েলের কাছে আদান প্রদান করতেন। আমরা বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরেছি। গ্রেপ্তারের দিনও তিনি ওখানে গিয়েছিলেন খুলনার খবর দিতে। অবস্থান নিশ্চিত হয়ে আমরা মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা আরও জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে খুলনার বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাংচুর হয়। আসামী এএসএম মনিরুজ্জামান খান খুলনা সদর থানার মামলা নং-১৯,তারিখ-১২/১২/২০২৪ এর সন্দিগ্ধ আসামী। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তাহার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button