নগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে একজন ব্যক্তি নিহত

স্টাফ রিপোর্টার ঃ গতকাল বৃহস্পিতবার সকাল ৯টায় খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ২২ তলা বিল্ডিং এর সামনে মোঃ আল-আমিন শেখ(২৬) অজ্ঞাতনামা দুবৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। নিহত আল আমিন শেখ বানরগাতি ইসলাম কমিশনার মোড় এলাকার বাসিন্দা আইয়ুব আলী শেখের পুত্র। এ ব্যাপারে কেএমপির উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তবে কি কারনে তাকে মরা হয়েছে এখনো জানা যায়নি। হত্যাকান্ডের বিষয়ে খোজ খবর নেয়া হচ্ছে।
পুলিশ জানায়, নিহত আল আমিন বাংলালিংকের মাঠ পর্যায়ের সেলসম্যান তার অফিস শিববাড়ি মোড় বাংলালিংক অফিসে হাজিরা দেওয়ার জন্য (জঞজ) ৪ঠ সাদা নেভি ব্লু কালার মোটরসাইকেল যোগে বাসা থেকে বের হয়ে মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ২২ তলা বিল্ডিং এর সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেটের বাম সাইডে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার পূর্বক চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯টায় নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে সকাল সাড়ে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মৃতদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে আছে।



