স্থানীয় সংবাদ

নগরীতে ১০ কেজি গাঁজাসহ চার মহিলা কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খুলনা থানা পুলিশ ২০ ফেব্রুয়ারি বিকালে রেলওয়ে গার্ড কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে চার কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, ৪নং ফুডঘাটের বাসিন্দা সুজন শেখ স্ত্রী বন্যা খাতুন (২২), ৪নং ফুডঘাটের বাসিন্দা সেলিম হোসেনের স্ত্রী মালতি বেগম ওরফে রুমা(৪০), রেলওয়ে গার্ড কলোনীর বাসিন্দা বাবুল হোসেন তালুকদারের স্ত্রী জাহানারা বেগম (৫০) এবং ৪নং ফুডঘাটের বাসিন্দা জামাল শেখের স্ত্রী পারভীন আক্তার ডহি (৪০)। তাদেরকে ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। মাদকের উৎস এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button