স্থানীয় সংবাদ
খুলনা নার্সারি মালিক সমিতির নির্বাচন

# রয়েল সভাপতি মাসুদ সাঃ সম্পাদক #
খবর বিজ্ঞপ্তিঃ শনিবার নগরীর বয়রায় খুলনা নার্সারি মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে সমিতির ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৪ জন ভোটারের ২৫ জন ভোট দেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে এস এম বদরুল আলম রয়েল এবং সাঃ সম্পাদক পদে আবু মাসুদ বিপ্র, কোষাধ্যক্ষ পদে জাকির হোসেন নির্বাচিত হন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সেলিম শেখ ২২ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাহী সদস্য পদে নির্বাচিতরা হলেন, নিজাম শেখ, হানিফ ফকির ও শফিকুল ইসলাম। নির্বাচন কমিটির দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম মল্লিক, মোঃ মনিরুজ্জামান মোড়ল ও রাশেদুল আলম।



