একুশের ভাষা শহীদের বিন¤্র শ্রদ্ধায় স্মরণ

# দিবসটিকে ঘিরে দৌলতপুরে নানা কর্মসূচি পালিত #
স্টাফ রিপোর্টার ঃ মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি বাঙালি জাতির ইতিহাসের এক অনন্য গৌরবময় অধ্যায়। ভাষার জন্য আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত। রক্তস্নাত ভাষা আন্দোলনের সেই স্মৃতিবহ মহান শহিদ দিবসের সকল ভাষা শহীদের প্রতি বিন¤্র শ্রদ্ধায় স্মরণে দিনটি যথাযোগ্য মর্যাদায় আর নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করেছে নগরীর বিভিন্ন সরকারী-বেসকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, দৌলতপুর ঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, পুষ্পঅর্পণের মাধ্যমে শহিদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সরেজমিন বিভাগ দৌলতপুর’র প্রধান বৈজ্ঞানিক কর্মকতাা মোঃ কামরুল ইসলাম , উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা তাজরীন সুরাইয়া মুনমুন, বৈজ্ঞানিক কর্মকর্তা মাশফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, মোঃ মিজানুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। বক্তৃতা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন দৌলতপুর ফায়ার সার্ভিস স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ আইয়ূব আলী।
সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয় ঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত, কলো ব্যাচ ধারণ, প্রভাত ফেরী শেষে শহীদ বেদীতে পুষ্পঅর্পণ, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগীতা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাসুদ বিল্লাহের পরিচালনায় সভায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক কানাই লাল বসাক, আশীষ কুমার সরকার , মোস্তফা ফিরোজ আহমেদ, রীতেশ বিশ্বাস, ফিরোজা খানম, হাসরাত শারমিন হাসি, আনোয়ার হোসেন, জিনিয়া শারমিন, শাহনাজ মাহমুদসহ কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অথিতিবৃন্দ।
মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত, কলো ব্যাচ ধারণ, প্রভাত ফেরী শেষে শহীদ বেদীতে পুষ্পঅর্পণ, আলোচনা সভা ও দোয়া মোনজাত অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে¡ ও সহকারী শিক্ষক কার্তিক চন্দ্র মন্ডল পরিচালনা সভায় উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান, পাপিয়া খানম, তাওহিদুর রহমান, হাসানুজ্জামান, লুৎফুন্নেসা, শ্যামল মন্ডল, সুমিতা মল্লিক, মো. জাকির হোসেন, মোঃ হাবিবুর রহমানসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
দেয়ানা মাধ্যমিক বিদ্যালয় ঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কলো ব্যাচ ধারণ, প্রভাত ফেরী শেষে শহীদ বেদীতে পুষ্পঅর্পণ, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ যোবায়ের হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত সহকারি প্রধান শিক্ষক মো. বাকিউল আজম, শিক্ষক প্রতিনিধি লায়লা আজ্ঞুমান, সহকারি শিক্ষক নুরুল আলম সিদ্দিক, প্রণব কুমার মন্ডল, নমিতা রায়, শিউলী রায়সহ অন্যান্য সহকারি শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকবৃন্দ।
দেয়ানা মহিলা দাখিল মাদরাসা ঃ সকালে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণ, ভাষা শহীদের স্বরণে আলোচনা সভা ও দোয় মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার সুপারিনটেনডেন্ট মুহাম্মাদ মনজুরুল হোসাইনের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সুপার মুহাম্মাদ সাইফুল ইসলাম মোড়ল, আবুল কালাম আজাদ, সহঃ শিক্ষিকা সুরভী নাজনীন, ফাতেমা খাতুন, সহঃ শিক্ষক অনুপম জোদ্দার, আসলাম খান, মাহমুদ খান,আঃকাঃ মোঃ মহিউল ইসলাম, জাকিয়া সুলতানা, মার্জিয়া সুলতানা, ফিরোজা খাতুন, জিয়াউর রহমান চৌধুরী, রহিমা খাতুন, আরমান শেখ, মোমিনুল ইসলাম, শামিমা বেগমসহ শিক্ষার্থীবৃন্দ।
মহেশ্বরপাশা কৃষ্ণমোহন উচ্চ বিদ্যালয় ঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত, কলো কলো ব্যাচ ধারণ, প্রভাত ফেরী শেষে শহীদ বেদীতে পুষ্পঅর্পণ, আলোচনা সভা শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন প্রতিযোগীতা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দাউদ-অর-রশিদ শাওনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফারহানা আফরোজ খান মিতুলের পরিচালনায় সভায় উপস্থিত সহকারী শিক্ষক এস.এম মোস্তাফিজুর রহমান, মোঃ নাসির উদ্দিন, মাহবুব আক্তার জাহান, অজ্ঞনা সাহা, শিউলি আক্তার, আতিয়া চৌধুরী লিমা, মোঃ হুমায়ূন কবির, স্মৃতি রানী শীল, তাপশ বর্মণ, ইষি, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মধ্যডাঙ্গা আর্দশ মাধ্যমিক বিদ্যালয় ঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত, কলো ব্যাচ ধারণ, প্রভাত ফেরী শেষে শহীদ বেদীতে পুষ্পঅর্পণ, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক মোঃ কাওসার মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীবৃন্দ।
গ্রীন নারী কল্যান ফাউন্ডেশন ঃ সামাজিক সংগঠন গ্রীন নারী কল্যান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও দৌলতপুর দিবা-নৈশ কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ছাকেরা বানুর পরিচালনায় ভাষা শহীদের প্রতি বিনম্্র শ্রদ্ধা নিবেদনে আলোচনা সভা ও পাটের সমৃৃদ্ধির জন্য উদ্যোক্তাদের মাঝে পাটের প্রশিক্ষন প্রদান করা হয়েছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নিগাত সুলতান, সাদিয়া ইসলাম, রেশমা আরা, নিরাকর ঘোষ, ফারভানা ঝিনুকসহ সংগঠনের সকল নারী উদ্যোক্তা, সদস্য ও এলাকার গুনীজন।



