জাতীয় সংবাদ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০১৬ মামলা

প্রবাহ রিপোর্ট ঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে গত তিন দিনে ৪ হাজার ১৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গত বৃহস্পতি, শুক্র ও শনিবার (২০, ২১ ও ২২ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযানে এসব মামলা করা হয়। এছাড়া ৪৩২টি গাড়ি ডাম্পিং ও ১০৭টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button