জাতীয় সংবাদ

নগদ অর্থ বহনে পুলিশের সহায়তা নেওয়ার অনুরোধ

প্রবাহ রিপোর্ট : পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থের লেনদেন, ক্রয়-বিক্রয় এবং ব্যবসা-বাণিজ্যের পরিমাণ বাড়বে। এসময় বড় অঙ্কের অর্থ পরিবহনে নিরাপত্তার প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মানি এস্কর্ট সেবা প্রদান করবে। গতকাল রোববার ডিএমপি উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। ডিএমপি জানায়, কোনও ব্যক্তি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অধিক পরিমাণ নগদ অর্থ স্থানান্তরের জন্য পুলিশের সহায়তা নিতে চাইলে, তারা এই সেবা পাবেন। তবে, এস্কর্ট সেবার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব যানবাহনের ব্যবস্থা করতে হবে। সেবা নিতে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোলরুমে যোগাযোগ করতে হবে। পুলিশ কন্ট্রোলরুমের নম্বর: -২২৩৩৮১১৮৮, ০২৪৭১১৯৯৮৮, ০২৯৬১৯৯৯৯, ০১৩২০-০৩৭৮৪৫, ০১৩২০-০৩৭৮৪৬। এছাড়াও জাতীয় জরুরি সেবা নম্বর: ৯৯৯ ফোন দিয়েছে এ সেবা পাওয়া যাবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button