খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সিইউসি স্কুলের দ্বিতীয় শাখার উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি ঃ সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করা সামাজিক সংগঠন কাম ফর আন প্রিভিলিজড চাইল্ড সিইউসি কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের সিইউসি স্কুলের খুলনা নগরীর ২২ নম্বর ওয়ার্ডে নতুন বাজার এলাকায় সিইউসি স্কুলের দ্বিতীয় শাখার আজ বিকেলে শুভ উদ্বোধন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ শাহীন হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদ আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউসির উপদেষ্টা আমরা বৃহত্তর খুলনাবাসী’র সাধারন সম্পাদক রোটারিয়ান সরদার আবু তাহের। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন বাজার জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মোহাম্মদ আসাদুজ্জামান, মো: জহিরুল ইসলাম খান জুয়েল, সাধারণ সম্পাদক ২২ নং ওয়ার্ড বিএনপি, শাহারুজ্জামান মুকুল,সাধারণ সম্পাদক ২২ নং ওয়ার্ড যুবদল,মুফতি সাজিদুর রহমান, জাগ্রত তরুণ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আহসানুল্লাহ বাদশা, সি ইউ সি সংগঠনের সহ-সভাপতি শহীদুল্লাহ শহীদ, সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক মুজাহিদ হোসেন মিরাজ, সংগঠনিক সম্পাদক গাজী রাজিবুর রহমান,কোষাধাক্ষ মিম আক্তার মনিকা ,দপ্তর সম্পাদক কারীমা আক্তার, প্রচার সম্পাদক চিত্রশিল্পী মিলন বিশ্বাস,কার্যকরী সদস্য সালমা আক্তার, ধনঞ্জয় কুমার রায় সহ সংগঠনের আরো অনেকে উপস্থিত ছিলেন। নতুন স্কুল উদ্বোধন কার্যক্রমে ২২ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্নভাবে সহযোগিতা করায় সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ।
প্রধান অতিথির বক্তব্য শেষে নতুন স্কুল শাখার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সুবিধাবঞ্চিত শিশুসহ সকলকে নিয়ে সিইউসি স্কুলে নতুন শাখা উদ্বোধন উপলক্ষে কেক কাটা হয়। বক্তব্য পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



