বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন

# আনোয়ার সভাপতি ও মজিবর সাধারণ সম্পাদক নির্বাচিত #
স্টাফ রির্পোটার : পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রেজিঃ নং-বি-২১৪০ এর দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান নির্বিচিত হয়েছেন। ২২ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ সকাল ১১টায় নগরীর বয়রা মেইন রোডের ওজোপাডিকো’র সদর দপ্তর, বিদ্যুৎ ভবন প্রাঙ্গনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ২১ জেলা ব্যাপী উক্ত শ্রমিক ইউনিয়নের ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষনা করা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অধীনে যুব কমিটি, মহিলা কমিটি, শিক্ষা ও গবেষণা কমিটি এবং প্রচার ও প্রকাশনা কমিটি ঘোষনা করা হয়েছে। তার পূর্বে গত ১৬ বছরে অবসরে যাওয়া শ্রমিক নেতৃবৃন্দকে সংগঠনে অসামান্য অবদান রাখার জন্য সন্মাননা ক্রেষ্ট ও জায়নামাজ প্রদান করা হয়। সম্মেলনে ইউনিয়নের গঠনতন্ত্রে সংশোধনী অনুমোদন করা হয়েছে। এছাড়াও ফ্যাসিবাদের দোষরদের অপসারণ ও বিদ্যুৎ খাতের লুট-পাট ও দূর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিদ্যুৎ কমিশন গঠন, গ্রাহক সেবার মান বৃদ্ধির জন্য কারিগরী শ্রমিকদের পদ বৃদ্ধি ও লোকবল নিয়োগ, আউট সোসিং নিয়োগ বন্ধ, মাথাভারী প্রশাসনের পদ কমিয়ে শ্রমিকদের পদ বৃদ্ধি করা, ওভার টাইম, এসবিএ সহ কারিগরী শ্রমিকদের কর্মকর্তা পদে পদোন্নতি, পোষ্য নিয়োগ, নিয়োগ পদোন্নতি ও বেতন স্কেলের বৈষম্য দূর করা, আনসারদের পরিবর্তে পিসরেট শ্রমিকদের “কাজ নাই মজুরী নাই” ভিত্তিতে নিয়োগ দেয়া, বিদ্যুৎ রেয়াত, পোষাক পরিচ্ছদ, জমি/বাড়ী ও ফ্ল্যাট ক্রয়ের জন্য লোনের ব্যবস্থা, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ, বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন গতিশীল করা, কোম্পানীর পরিচালনা পর্ষদে শ্রমিক প্রতিনিধি নিয়োগ, চাকুরী বিধি ও অর্গানোগ্রাম সংশোধন, কোম্পানী সমূহ পিডিবি’র সাথে একিভূত করা, ভেন্ডিং ষ্টেশনে/কল সেন্টারে ও অকারিগরী পদে মহিলা শ্রমিক নিয়োগ, কোম্পানী মুনাফায় শ্রমিকের অংশগ্রহনের জন্য শ্রমিক ও মালিক পক্ষের সমান সংখ্যক প্রতিনিধি দিয়ে কল্যাণ তহবিল গঠন করার প্রস্তাব উত্থাপণ করা হয়। শেখ সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে ও মোঃ মজিবর রহমান এর সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র শ্রমিক বিষয়ক সহ-সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান। বিশেষ অতিথি পাবলিক সার্ভিসেস ইন্টারন্যশনাল-পিএসআই এর দক্ষিণ এশিয়ার সম্পাদক মি. রামান কান্নানের অনলাইনের শুভেচ্ছা বক্তব্য ছিল আকর্ষণীয়। সম্মেলনে আরো বক্তব্য রাখেন শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, আবুল কালাম আজাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, ডিপিডিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।



