স্থানীয় সংবাদ

খালিশপুর কলেজিয়েট গালর্স স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

স্পোর্টস রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত খালিশপুর কলেজিয়েট গালর্স স্কুলের তৃতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর শুরু হয়েছে। সোমবার সকালে ক্রীড়া প্রতিযোগিতার প্রথম দিনে উদ্বোধন করেন কেসিসির সচিব শরীফ আসিফ রহমান। তিনি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন শেষে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল খালিশপুর অঞ্চলের একটি নারী শিক্ষার উন্নয়নে একটি আদর্শ প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের ক্রীড়া অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহন, সার্বিক সুশৃঙ্খলার দেখে প্রসংশা করেছেন। অভিভাবকদের তিনি আশ্বাস দিয়ে বলেন, নারী শিক্ষা তথা খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের সার্বিক উন্নয়নে সহায়তা করবেন। শিক্ষার্থীদেরকে পড়াশুনার পাশাপাশি খেলাধুলা যে, শিক্ষার মানদ- বিচারে অনস্বীকার্য তা তিনি সবিস্তার বর্ণনা করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেসিসির শিক্ষা ও সাংস্কৃতি কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক দীনেশ মল্লিক, ফারজানা ইয়াসমিন, শুকুরুন্নেসা ইসলাম, আল আমিন হাজরা, মধু সুদন গাইন, কামিন হাসান প্রমূখ। দু’দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আজ মঙ্গলবার বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিক্ষকরা বলেন, ফ্যাসিস্ট অধ্যক্ষ পদত্যাগের পর স্কুলের সবাই যেন হাফ ছেড়ে বেঁচেছে। তার অপশাসনে সবাই ছিল কোনঠাসা। এ ক্রীড়া প্রতিযোগিতায় সকল শিক্ষার্থী স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহন করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button