জাতীয় সংবাদ

সাংবাদিককে প্রাণনাশের হুমকি: ক্র্যাবের নিন্দা ও প্রতিবাদ

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও চ্যানেল ২৪-এর সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নেতারা। জীবনের নিরাপত্তা চেয়ে ইতিমধ্যে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সাধারণ ডায়েরি করেছেন শাহরিয়ার আরিফ। ভুক্তভোগী সাংবাদিক আরিফ জানান, বিমানবন্দর থানা শ্রমিক লীগের দফতর সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে ল্যাংড়া দেলোয়ার ৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপির নাম ভাঙিয়ে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মামলা বাণিজ্য ও চাঁদাবাজি করে আসছিল। এ বিষয়ে চ্যানেল টুয়েন্টি ফোরে বিস্তারিত তথ্য প্রমাণসহ সংবাদ প্রচারিত হয়। প্রচারিত সংবাদে তথ্য প্রমাণসহ আরও উল্লেখ করা হয়, সড়ক দুর্ঘটনায় আহত দেলোয়ার পরিবর্তিত পরিস্থিতিতে প্রচার করছে সে আওয়ামী লীগের হামলার শিকার হয়ে আহত হয়েছেন। চ্যানেল টুয়েন্টিফোরে সংবাদ প্রচার হলে ক্ষেপে যায় ল্যাংড়া দেলোয়ার। দেলোয়ারের মামলা বাণিজ্য ও চাঁদাবাজির ব্যাপারে অবগত হলে বিএনপির অঙ্গসংগঠন শ্রমিক দলের ঢাকা মহানগর উত্তরের প্যাডে সংগঠনের তরফ থেকে গত ২০ ফেব্রুয়ারি ‘ল্যাংড়া দেলোয়ার ওরফে দেলু দলের কেউ নয়’ বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমেও জানানো হয়। ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে, নেতা পরিচয়ে হুমকি দেওয়া ওই ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button